গলায় অস্ত্র ঠেকিয়ে তৃণমূল নেতাকে অপহরণের অভিযোগ - The News Lion

গলায় অস্ত্র ঠেকিয়ে তৃণমূল নেতাকে অপহরণের অভিযোগ

 


দি নিউজ লায়নঃ   কাজ থেকে বাড়ি ফেরার পথে প্রকাশ্য রাস্তা থেকে গলায় অস্ত্র ঠেকিয়ে তৃণমূল নেতাকে অপহরণের অভিযোগ উঠলো দুষ্কৃতীদের বিরুদ্ধে।  চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে হরিশ্চন্দ্রপুর থানার ভালুকা গ্রাম পঞ্চায়েতের হাতিছাপা গ্রামে। যদিও এখনো পর্যন্ত অপহরণকারীরা মুক্তিপণের ব্যাপারে তৃণমূল নেতার বাড়িতে কোনরকম ফোন করে নি বলে পুলিশকে জানিয়েছেন।


 তবে পুরো ঘটনাটি নিয়ে হরিশ্চন্দ্রপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন অপহৃত তৃণমূল নেতার পরিবার। পুরো বিষয়টি নিয়ে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে । ওই তৃণমূল নেতাকে উদ্ধার করার জন্য জোর তল্লাশি শুরু করেছে চাচোল মহকুমা পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, অপহৃত হই তৃণমূল নেতার নাম আনেসুর রহমান (৫০)। তিনি স্থানীয় এলাকার একটি ইটভাটার মালিক। রবিবার সকালে বাড়ি থেকে ব্যবসার কাজে বেরিয়েছিলেন হরিশ্চন্দ্রপুর ২ ব্লকের তৃণমূলের কনভেনার তথা ব্যবসায়ী আনেসুর রহমান। রাতে বাড়ি না ফেরায় কাজ শুরু করে দেন পরিবারের লোকেরা।


 এরপর থেকেই চাঞ্চল্য ছড়িয়েছে হরিশ্চন্দ্রপুর এলাকাজুড়ে। তৃণমূল নেতার পরিবারের বক্তব্য,  আনেসুরবাবু ভালো মানুষ। কারো সঙ্গে কোনোদিনও বিবাদে জড়ান নি। কয়েক মাস আগে ইট কেনা বেচা সংক্রান্ত কোন ব্যাপারে কালিয়াচকের কিছু লোকের সঙ্গে তাঁর বচসা হয়। সেখানেই আনেসুর বাবুকে হুমকি দেওয়া হয় দেখে নেওয়ার। এছাড়াও সুলতান নগর এলাকাতেও টাকা-পয়সার লেনদেন নিয়েও স্থানীয় এক ব্যবসায়ীর সঙ্গে তার গন্ডগোল ছিল। এখন পরিবারের দাবি আনেসুর রহমানকে অপহরণ করেছে ওই দুষ্কৃতীরা। হরিশ্চন্দ্রপুর থানা আইসি সঞ্জয় কুমার দাস জানিয়েছেন, অভিযোগের পরিপ্রেক্ষিতে পুরো বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।  

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.